সংগৃহিত ছবি
সারাদেশ

কলেজের দেয়াল ধসে আহত ১

জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে কলেজের সীমানা প্রাচীর ধসে ফারহান হোসেন (১১) নামে এক শিশুর ডান পায়ের হাঁটুর ওপরের অংশ ভেঙে গেছে।

আরও পড়ুন: ভ্রমণে গিয়ে পর্যটকের মৃত্যু

শনিবার (২২জুন) রাত ৮টার দিকে সৈয়দপুর মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে নেওয়া হয়।

ফারহান সৈয়দপুর মহিলা কলেজ সংলগ্ন পুরোনো মুন্সিপাড়ার ঢাকাইয়া পট্টির নিসার হোসেনের ছেলে ও সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

আসলাম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, রাত সাড়ে ৮টার দিকে শিশুটির চিৎকারে ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি, কলেজের ফটকের সঙ্গে একটি দেয়াল ধসে শিশুটির পায়ের ওপরে পড়েছে। কয়েকজন মিলে দেওয়ালের ভাঙা অংশ সরিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাই।

হাসপাতালের অর্থোপেডিক সার্জন আব্দুর রহিম জানান, শিশুটির ডান পায়ের হাঁটুর ওপরের অংশ ভেঙে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা