সংগৃহীত ছবি
সারাদেশ

গাড়িচাপায় প্রাণ গেল শ্রমিকের

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় গাড়িচাপায় রাজু আহমেদ (৬৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রাজু কিশোরগঞ্জ সদরের শোলাকিয়া এলাকার মরহুম সায়েম উদ্দিনের ছেলে।

আরও পড়ুন : ১১ অঞ্চলে বৃষ্টির আভাস

জানা গেছে, নিহত রাজু আহমেদ ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের খন্দকারপাড়া এলাকায় তার ছোট বোনের বাসায় থেকে রাজমিস্ত্রীর যোগালির করতেন। ঘটনার দিন সকালে রাজু সিডস্টোর এলাকায় কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরে সিডস্টোর কাঁচা বাজার এলাকায় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ি চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা