সংগৃহীত ছবি
সারাদেশ

বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : সীমান্তে সুরক্ষায় নিয়োজিত থাকা বর্ডার গার্ড বাংলাদেশ-খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) সদস্যদের একটি টহল চট্টগ্রাম জেলার ভূজপুর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।

আরও পড়ুন : গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

শুক্রবার (২১ জুন) রাত সাড়ে ১১টার দিকে ভূজপুর এলাকার বড়ই বাগান নামক স্থান হতে এসব মদ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে ভুজপুরের আধাঁরমানিক বিওপি অধীনস্ত বড়ই বাগান নামক এলাকায় জেসিও মোঃ গোলাম মোস্তফার নেতৃত্বে অভিযান চালালে বিজিবি'র উপস্থিতি বুঝতে পেরে চোরাচালানের সাথে জড়িতরা তাৎক্ষণিকভাবে পালিয়ে যায়। সেখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদককারবারীদের ফেলে যাওয়া ও মালিক বিহীন ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।

আরও পড়ুন : বিষধর সাপের কামড়ে নিহত ১

বিজিবি আরও জানায়, উদ্ধার করা ভারতীয় এসব মদ নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করে পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও সকল অপরাধ কর্মকান্ড বন্ধসহ নরজদারি বাড়ানো হয়েছে। যে কোন অপতৎপরতা রোধে বিজিবি সদস্যরা সর্বদায় সর্তকবস্থায় রয়েছে। বিজিবি'র এমন অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা