সংগৃহিত ছবি
সারাদেশ

গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি: গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে মিলন (৪৫) নামে যাত্রীবাহী বাসের একজন হেলপার নিহত হয়েছেন এবং এতে আহত হয়েছেন আরো ৫ জন।

আরও পড়ুন: ১১ অঞ্চলে বৃষ্টির আভাস

শুক্রবার (২১ জুন) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপার মিলনের বাড়ি খুলনা জেলায়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফালগুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনা যাচ্ছিল। এসময় বিপরিত দিক থেকে আসা ঢাকামুখী একটি ট্রাক ঘোনাপাড়ায় পৌঁছালে ব্যাটারিচালিত একটি ইজিবাইককে সাইড দিয়ে ওভারটেক করতে যায়। এতে বাস, ট্রাক ও ইজিবাইকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটলে ৬ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত ডাক্তার ফালগুনী পরিবহনের হেলপার মিলনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: বিপৎসীমার ওপরে তিস্তার পানি

হাসপাতালের জরুরী বিভাগের মেডিক্যাল অফিসার ডা. হিটলার বিশ্বাস বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ৬ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়। বাকী ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা