সংগৃহীত
সারাদেশ

ট্রাফিক আইনে ৯০ লাখ টাকা জরিমানা 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ “সড়ক পরিবহণ আইন মেনে চলুন, নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলুন” এই স্লোগানকে সামনে রেখেই খাগড়াছড়ি শহরে জনসচেতনতা বাড়াতে ট্রাফিক অভিযান চালানো হয়।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু নিহত

শনিবার ( ১৬ মার্চ ) শহরের বিভিন্ন পয়েন্টে শাপলা চত্বর, কোর্ট ভবন চত্বর, চেঙ্গী স্কয়ার, জিরো মাইল এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় জেলা শহর ছাড়াও বিভিন্ন থানা এলাকায় রেজিষ্ট্রেশন বিহীন গাড়ী, মোটরসাইকেল হেমলেট বিহীন, ড্রাইভিং লাইসেন্স বিহীন, ফিটনেস বিহীন, হাইড্রোলিক হর্নসহ বিভিন্ন অপরাধে ট্র্যাফিক বিভাগ ৩ হাজার দশ টি মামলা দায়ের করেন।

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর নির্দেশ ক্রমে ট্র্যাফিক পুলিশ সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও জনসচেতনতা বাড়াতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বলে জানান, জেলা ট্র্যাফিক ইন্সপেক্টর সুপ্রিয় দেব।

আরও পড়ুন: গাজীপুরে বিস্ফোরণ, নিহত বেড়ে ২

খাগড়াছড়িতে গত এক বছরে সড়ক আইন ২০১৮ বাস্তবায়নে তিন হাজার মামলা হয়েছে। এ সময় নব্বই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি জানান, পার্বত্য খাগড়াছড়ি জেলা পর্যটন নগরী হওয়ার কারনে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণে বাস চলাচল করে থাকে। এ জেলার বনজ শিল্প উন্নয়নে বাঁশ, কাঠ পরিবহণ, আঞ্চলিক রুটের যানবাহনসহ পৌর বাস টার্মিনাল আয়তনে খুবই ছোট হওয়ায় এত বিপুল পরিমাণের গাড়ির সংকুলান হয় না। চালকগণ সড়কের পাশে রাখতে বাধ্য হন। বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে জনসচেতনতা বৃদ্ধি জন্য শহরের বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের রাস্তা ব্যবহার এবং ট্র্যাফিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্বুদ্ধকরণ কর্মশালা ও পেশাজীবী চালক ও হেল্পারদের নিয়ে বিভিন্ন গঠনমূলক কর্মশালা এবং ভ্রাম্যমাণ চালকদের সড়ক পরিবহনে সতর্কীকরণ বিষয়ে লিফলেট ও ফেস্টুন বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, জেলায় শিল্প প্রতিষ্ঠান না থাকায় অনেক শিক্ষিত ছেলে বেকারত্ব দূরীকরণে টমটম, ট্রাক্টর সহ বিভিন্ন যানবাহন চালিয়ে সংসার নির্বাহ করেন। জেলার ট্র্যাফিক ব্যবস্থাপনা আরো উন্নত করতে হলে সকল নাগরিক ও স্টেকহোল্ডারদের সহযোগিতা একান্ত প্রয়োজন। সুবিধা বঞ্চিত, পিছিয়ে পরা জনগোষ্ঠী তাদের ভাগ্য উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার বদ্ধ পরিকর। সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরাতে আইনগত ব্যবস্থার পাশাপাশি জনসচেনতাই অধিক কার্যকর ভূমিকা রাখবে জানান তিনি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা