সংগৃহীত ছবি
সারাদেশ

 র‌্যাবের অভিযানে আটক ৯ চাঁদাবাজ

জেলা প্রতিনিধি: র‌্যাবের জালে ফেনীতে ৯ চাঁদাবাজ হাতেনাতে ধরা পড়েছে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু নিহত

শুক্রবার (১৫ মার্চ) সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন চালকদের কাছ থেকে বিকেলে ফেনীর ছাগলনাইয়া পৌরসভা-ফেনী শহরগামী সড়কে, ছাগলনাইয়া-মুহুরীগঞ্জগামী সড়কে ও ছাগলনাইয়া-করেরহাটগামী সড়কে অবৈধভাবে চাঁদা আদায় করছিলেন তারা।

আটককৃতরা হলেন, ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর গ্রামের ওবায়দুল হকের ছেলে মো. সাইফুল ইসলাম (৪১), বাঁশপাড়া গ্রামের মো. ইব্রাহিমের ছেলে মো. ছলিম (৩৪), আবুল কালামের ছেলে মো. আরাফাত, মাখু মিয়ার ছেলে আলম (৪৫), দক্ষিণ মটুয়া গ্রামের মো. মিয়ার ছেলে মো. আরাফাত (২৩), পশ্চিম ছাগলনাইয়ার আবুল কাশেমের ছেলে মো. আজিম উদ্দিন (২৬), বাঁশপাড়া গ্রামের জাফর আহমেদের ছেলে মো. রেজাউল করিম (৪২), ইব্রাহিম দিপ্তির ছেলে মো. আবুল হাশেম খোকন (৪২), আঁধার মানিক গ্রামের রহিম উল্লাহর ছেলে মো. শফিক (৪৫) ও আবুল হাশেমের ছেলে মো. আনোয়ার (৪২)।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ৮ দোকান পুড়ে ছাই

র‌্যাব-৭, ফেনী ক্যাম্প জানিয়েছে , গোপন সংবাদে র‌্যাব জানতে পারে কতিপয় ব্যক্তি ফেনীর ছাগলনাইয়া পৌরসভা-ফেনী শহরগামী সড়কে, ছাগলনাইয়া-মুহুরীগঞ্জগামী সড়কে, ছাগলনাইয়া-করেরহাটগামী সড়কের উপর সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছে। র‌্যাবের একটি দল শুক্রবার বিকেলে পৃথক অভিযান চলিয়ে চাঁদাবাজির সময় ৯ জনকে আটক করে। আটকদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে বিভিন্ন গাড়ি থেকে আদায়কৃত চাঁদার নগদ ২২ হাজার ৬ শত টাকা ও চাঁদা আদায়ের বিপুল পরিমাণ ভুয়া রশিদ বই উদ্ধার করা হয়।

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ ফেনীর ছাগলনাইয়া পৌরসভার বিভিন্ন পরিবহন চালকদের ভয়ভীতি প্রদর্শন করে জোর্বক অবৈধভাবে নামে বেনামে ভুয়া রশিদ অথবা কখনো কৌশলে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ চাঁদাবাজি করে আসছিল।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা