সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু নিহত

জেলা প্রতিনিধি: শরীয়তপুর জেলার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমাইয়া (০৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: অনেক দেশ অশুভ খেলার সাহস পায়নি

শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কাজী কান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত সুমাইয়া ঐ এলাকার মানিক কাজী ও রুবিনা বেগম দম্পতির মেয়ে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহাম্মেদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছাতে চাই

স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯ টার দিকে পরিবারের সবাই ঘরের বাইরে কাজে ব্যস্ত ছিলেন। সুমাইয়া এ সময় ঘরেই ছিলো। হঠাৎ ঘরে থাকা বৈদ্যুতিক সুইচের সংস্পর্শে আসলে শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্বজনরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ওসি মেজবাহ উদ্দিন আহাম্মেদ জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এই খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা