সংগৃহিত
সারাদেশ

বোনকে হত্যার দায়ে গ্রেফতার

জেলা প্রতিনিধি: আপন বোনকে হত্যার অভিযোগে আসিফ নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে বুধবার (১৩ ডিসেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসিফ মরদাসাদী গ্রামের রবিউল্লার ছেলে ও নিহতের ছোট ভাই।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় নিহত ১

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) র‍্যাব- ১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব বলছে, জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে ও পূর্বশত্রুতাকে কেন্দ্র করে নিহত নাসিমার সঙ্গে তার ভাবী নার্গিসের ঝগড়া চলছিল। একপর্যায়ে নাসিমার আপন ভাই ভাবীর পক্ষ নিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে নাসিমাসহ ৪ জনকে গুরুতর আহত করে। এর মধ্যে নাসিমার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাসিমা গত ৩১ অক্টোবর মারা যায়।

এই ঘটনায় নিহত নাসিমার মেয়ে রোকসানা আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রধান আসামি মো. আসিফসহ (২০) অন্যান্য আসামিরা হত্যাকাণ্ডের পর আত্মগোপনে ছিলো।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় নিহত ২

র‌্যাব আরও বলেছেন, নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পলাতক প্রধান আসামিকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১ সদর কোম্পানি নারায়ণগঞ্জের একটি গোয়েন্দা টিম যথাযথ গুরুত্বের সঙ্গে তার অবস্থান শনাক্তপূর্বক গ্রেফতারের চেষ্টা করে। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পলাকত আসামি আসিফকে বুধবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা