ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে নানা আয়োজন ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

আরও পড়ুন: খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে সরকারি হরগঙ্গা কলেজ সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

এ সময় প্রথমে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন পুষ্পস্তবক অর্পণ করে। এরপর সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সরকারি হরগঙ্গা কলেজ জামতলায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে। এতে শহীদ বুদ্ধিজীবীদের আত্ম-জীবনী নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: হত্যা মামলার আসামি গ্রেফতার

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, সিভিল সার্জন ডা. মো. মঞ্জুরুল আলম, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র হীরা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিফা খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খাইরুল ইসলাম, স্হানীয় দৈনিক রজতরেখা পত্রিকা সম্পাদক অ্যাডভোকেট শাহীন মো. আমান উল্লাহ্, বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু।

এছাড়া মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা