ছবি: সংগৃহীত
সারাদেশ

খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

আরও পড়ুন: সোমবার থেকে রাজনৈতিক কর্মসূচি বন্ধ

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা পুলিশ সুপার মুক্তা ধর, শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ কবীর সোহাগ, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, খাগড়াছড়ি জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন ও সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম।

আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

বক্তরা বলেন, ১৯৭১ সালের এ দিনের গণহত্যা ছিল বিশ্বের ইতিহাসে সবচেয়ে বর্বর ঘটনা। পৈশাচিক হত্যাযজ্ঞের পর ঢাকার মিরপুর ও রায়েরবাজারসহ বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের লাশ ফেলে রেখে যায় পাকিস্তানি বাহিনী ও তাদের দেশীয় মিত্ররা।

আলোচনা শেষে মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা