সংগৃহীত ছবি
জাতীয়

নতুন দেশ গড়তে রাষ্ট্রপতির আহ্বান

নিজস্ব প্রতিবেদক: “শহীদ বুদ্ধিজীবী দিবস” উপলক্ষ্যে দেয়া এক বাণীতে দেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ এবং তাদের পথ অনুসরণ করে একটি অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সুখী-সমৃদ্ধ এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে।

তিনি বলেন, আজ শনিবার (১৪ ডিসেম্বর) “শহীদ বুদ্ধিজীবী দিবস”। ১৯৭১ সালের এ দিনেই মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাক-হানাদার বাহিনী এবং দেশের স্বাধীনতাবিরোধী শক্তির সহযোগিতায় বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, প্রথিতযশা শিক্ষাবিদ, চিকিৎসক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পীসহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে।

আরও পড়ুন: শহীদ বুদ্ধিজীবী দিবস স্মৃতিসৌধ রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

রাষ্ট্রপতি বাণীতে জাতির সূর্যসন্তান, শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বলেন, আজ আমি শহীদ পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, দেশে দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা আর বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতি ধীরে ধীরে মুক্তিসংগ্রামের জন্য প্রস্তুত হয়। ১৯৭১ সালের (২৬ মার্চ) স্বাধীনতা ঘোষণার সাথে সাথে গোটা বাঙালি জাতি মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এরপর দীর্ঘ ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ছিনিয়ে আনেন চূড়ান্ত বিজয়।

রাষ্ট্রপতি বলেন, আমাদের শহীদ বুদ্ধিজীবীরা তাদের মেধা ও প্রজ্ঞার প্রয়োগ, শিল্প-সাহিত্যের চর্চা ও ক্ষুরধার লেখনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি এবং যুদ্ধকালীন মুজিবনগর সরকারকে বুদ্ধিবৃত্তিক ও কৌশলগত পরামর্শ দিয়ে মহান মুক্তিযুদ্ধকে সাফল্যের পথে এগিয়ে নিতে অসামান্য অবদান রাখেন।

বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ঘাতক চক্র তাদের পরাজয় নিশ্চিত জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার হীন উদ্দেশ্যে ১৯৭১ সালের (১৪ ডিসেম্বর) রাজধানী ঢাকাসহ সারাদেশে এক নারকীয় হত্যাযজ্ঞ চালায় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালের (২৫ মার্চ) কালরাত থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পুরোটা সময় বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। তবে এই বিজয়ের প্রাক্কালে (১৪ ডিসেম্বর) এই হত্যাযজ্ঞ ভয়াবহ রূপ নেয়। এ সময় দেশের খ্যাতনামা বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকাণ্ড ছিলো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

আরও পড়ুন: একদিনে প্রাণ গেল আরও ৪ জনের

এদিকে, রাষ্ট্রপতি বৈষম্যহীন চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে তাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা