ছবি: সংগৃহীত
সারাদেশ

কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩  

জেলা প্রতিনিধি: হবিগঞ্জে চুনারুঘাট উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ ৩ যাত্রীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার চানভাঙা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দুর্গাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে তানিম (২৫), রামশ্রী গ্রামের তামান্না আক্তার (২০) ও হবিগঞ্জ শহরের উমেদনগরের ছমেদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশাটি কয়েকজন যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ গোলচত্বর থেকে চুনারুঘাটের দিয়ে যাচ্ছিলেন। সিএনজিটি চানভাঙ্গা এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে ৩ যাত্রী নিহত হন।

আরও পড়ুন: হালখাতার খাবার খেয়ে মৃত্যু ১

আধুনিক সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. সৌরভ বিশ্বাস জানান, তানিম ও তামান্নাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়া খাতুনও মারা যান।

চুনারুঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রজিত কুমার বলেন, আজ বেলা সাড়ে ১১ টায় সায়েস্তাগঞ্জ-চুনারুঘাট রোডে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন।

আরও পড়ুন: চাঁদাবাজির টাকায় বিজয় দিবস পালন

এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। নিহতদের মরদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি ২ টি জব্দ করেছে পুলিশ। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা