ছবি: সংগৃহীত
সারাদেশ

রংপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

রংপুর ব্যুরো: রংপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটির প্রথম প্রহরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টায় রংপুর টাউন হল বধ্যভূমি সংলগ্ন শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকালে রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান, রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান ও জেলা পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া মোনাজাত করা হয়।

আরও পড়ুন: খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সকাল ১০ টায় রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহাবুবার রহমান মঞ্জুর নেতৃত্বে সিটি কর্পোরেশন, বিভাগীয় লেখক পরিষদের সভাপতি কাজী জুননুন ও সাধারণ সম্পাদক জাকির আহমদের নেতৃত্বে লেখক পরিষদ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও শিশু-কিশোরদের বিষয়ভিত্তিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এতে অতিথি হিসেবে রংপুর বিভাগীয়, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সোমবার থেকে রাজনৈতিক কর্মসূচি বন্ধ

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের শেষ দিনগুলোতে পাকিস্তানী হানাদার বাহিনী, স্বাধীনতা বিরোধী অপশক্তি ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশুন্য করতে বাঙালি জাতির বিজয়ের প্রাক্কালে দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদসহ মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা ও গুম করে।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে একটি হৃদয় বিদারক ও মর্মস্পর্শী দিন।

আরও পড়ুন: জাপার সাথে আ’লীগের বৈঠক আজ

অন্যদিকে দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে জেলার বিভিন্ন মসজিদে বাদ যোহর এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপসানলয়ে সুবিধাজনক সময়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। এছাড়া সন্ধ্যায় টাউন হল চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা