ছবি: সংগৃহীত
সারাদেশ

নির্মাণাধীন দেয়াল ভাঙচুরের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মোজাম্মেল হোসেন লিটন (৪৫) নামে এক ব্যক্তির নির্মাণাধীন ঘরের দেয়াল ভাঙচুর করার অভিযোগ উঠেছে প্রতিবেশী মিজানুর রহমান ও তার দুই ছেলের বিরুদ্ধে।

আরও পড়ুন: সোমবার থেকে রাজনৈতিক কর্মসূচি বন্ধ

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে পৌরসভার (৬ নম্বর ওয়ার্ড) মধু ভানু মসজিদ বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ভুক্তভোগী লিটন ও তার স্ত্রী মুন্নীর সঙ্গে কথা বলে জানা যায়, ১ বছর আগে তাদের বাড়ির মৃত আব্দুল মোতালেবের ছেলে মিজানুর রহমানের কাছ থেকে সোয়া ১ ডিং জমি কেনেন। সেই জমিটি তাদের বসতঘর সংলগ্ন।

জমি কেনার পর থেকে ধীরে-ধীরে সেই জমিতে দুই কক্ষ বিশিষ্ট একটি নতুন পাকা ঘর করেন। বুধবার সকাল থেকে নতুন করে ইটের দেয়াল করতে গেলে হঠাৎ দুপুর ২টার দিকে পৌরসভা থেকে নোটিশ আসে কাজ বন্ধ করার জন্য। সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে দেন ভুক্তভোগীরা।

আরও পড়ুন: প্রণয় ভার্মা ও শোয়েব চৌধুরীর সাক্ষাৎ

এর কিছুক্ষণ পর মিজানুর রহমান ও তার দুই ছেলে নতুন নির্মাণাধীন ঘরের দেয়ালটি ভাঙচুর করে। বাধা দিতে গেলে রাজমিস্ত্রী ও ভুক্তভোগী লিটনের ১০ম শ্রেণি পড়ুয়া মেয়েকে মারধর করে। ভাঙচুর করার হয় তাদের বসতঘর। এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেছে ভুক্তভোগীরা।

অভিযুক্ত মিজানুর রহমানের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। একাধিকবার মোবাইল করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, যে ঘরের দেয়াল ভাঙচুর করা হয়েছে আমরা যতটুকু জেনেছি, ওই ঘরের মালিক পৌরসভা থেকে ঘর করার জন্য অনুমতি নেননি।

আরও পড়ুন: ১৬ ডিসেম্বর এড়িয়ে চলবেন যেসব সড়ক

তিনি রাতের অন্ধকারে কাজ করেন। এমনটাই জানালেন অভিযোগের বাদী। যদি বাদী নিজেই দেয়াল ভাঙচুর করে থাকে, তাহলে সেই অপরাধ করছে। দু’পক্ষের সঙ্গে কথা বলে আমরা ব্যবস্থা নেব।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা