সংগৃহীত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতিনিধি: বাগেরহাট জেলার রামপালে ড্রাম ট্রাকের ধাক্কায় নাজমুল হাসান (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন: জমি নিয়ে বিরোধের জেরে হামলা, আহত ১

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কে রামপাল উপজেলার টেংরামারী এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

এই সময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর আরোহী মো. কামাল। কামালকে উদ্ধার করে ১মে রামপাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেলে পাঠানো হয়।

নিহত নাজমুল জামালপুর জেলার ইসলামপুর থানার কুঠাইল গ্রামের আবুল হোসেনের ছেলে। রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের একটি বিভাগের নিরাপত্তা কর্মকর্তা ছিলেন তিনি। আহত কামালও ঐ বিদ্যুৎকেন্দ্রে কর্মরত।

আরও পড়ুন: ছুরিকাঘাতে শ্বশুরকে খুন

পুলিশ বলছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র থেকে মোটরসাইকেল নিয়ে উপজেলার ভাগা বাজারে যাচ্ছিলেন। পথে মহাসড়কের টেংরামারী এলাকায় বিপরীত দিক থেকে (মোংলাগামী) দ্রুত গতিতে একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নাজমুল হাসানের মৃত্যু হয়।

বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম সেলের পুলিশ পরিদর্শক বাবুল আক্তার জানান, দুর্ঘটনার পর মিনি ড্রাম ট্রাকের চালক পালিয়ে গেছে। ট্রাক ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক, মোটরসাইকেল কোনটিরই নিবন্ধন নেই। এই ঘটনায় হাইওয়ে থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা