সংগৃহীত ছবি
সারাদেশ

উলিপুরে কুপিয়ে আহত করার অভিযোগ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ৩ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন : ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ধরনীবাড়ী সরকারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগ ও আহত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের সরকারপাড়া এলাকার আতিকুর রহমান (৪০) এর সাথে প্রতিবেশি সাইফুল ইসলাম (৩৫) গংদের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে আপোষ-মিমাংসার চেষ্টা করা হলেও সাইফুল ইসলাম ও তার পরিবারের লোকজন তা মেনে না নিয়ে বিরোধ করে আসছিল। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে সাইফুল ইসলাম, হারুন মিয়া, সাদেকুল ইসলাম, জয়নাল আবেদীনসহ তাদের পক্ষীয় লোকজন আতিকুর রহমান, তার ছোট ভাই বিল্পব মিয়া, স্ত্রী মুন্নি বেগম ও অপর ছোট ভাইয়ের স্ত্রী হাসি বেগমকে বাড়ির সামনে পেয়ে অতর্কিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে জখম করেন।

আরও পড়ুন : ভোলায় আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

আহত আতিকুর রহমান অভিযোগ করে বলেন, হারুন মিয়া ও তার লোকজন কোন কারন ছাড়াই আমিসহ আমার পরিবারের লোকজনদের মারপিট করে গুরুত্বর জখম করে। আমাদের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

তিনি আরও বলেন, হারুন মিয়া সড়ক ও যোগাযোগ মন্ত্রনালয়ের অফিস সহকারী পদে চাকরি করার সুবাদে ছুটিতে এসে ক্ষমতার প্রভাব দেখিয়ে বিভিন্ন অপকর্ম করেন। তারই অংশ হিসাবে আজ তার নেতৃত্বে সাইফুল ইসলাম গংরা আমাদের সাথে এ ঘটনা ঘটিয়েছে। আমি এ ঘটনায় বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে থানায় অভিযোগ করেছি।

আরও পড়ুন : নোয়াখালীতে ফিলিং স্টেশন সিলগালা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা বর্তমানে সুস্থ্য রয়েছে। এছাড়া বিল্পব মিয়ার চোখের সমস্যা দেখা দেয়ায় তাকে বিশেষজ্ঞ চিকিৎকের পরামর্শ নিতে বলা হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মতুর্জা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা