সংগৃহীত ছবি
সারাদেশ

ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদরের একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে মো. রবিউল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আর পড়ুন : নোয়াখালীতে ফিলিং স্টেশন সিলগালা

বুধবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী হারুন মিয়া জানান, আমরা সকালে নির্মাণাধীন ভবনের ৫ তলায় কাজ করছিলাম। এ সময় অসাবধানতাবশত হঠাৎ দুই শ্রমিক নিচে পড়ে আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের খানপুর এলাকায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বিকেল ৩টায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে রবিউল ইসলামকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং আহত ডালিমের হাসপাতালে চিকিৎসা চলছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আর পড়ুন : যাত্রীবাহী বাসে আগুন

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা