ছবি : সংগৃহিত
সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে হামলা, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া উপজেলায় ১৫ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় ৩ জন রোহিঙ্গা নিহত হয়েছেন।

আরও পড়ুন: পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে উখিয়ার ১৫ ও ১৭ নম্বর ক্যাম্পে এই হামলা চালিয়ে ৩ জনকে হত্যা করা হয়। এর আগে একইদিন দুপুরে আরেকজন রোহিঙ্গাকে হত্যা করে দুর্বৃত্তরা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন ।

নিহতরা হলেন- ১৭ নম্বর ক্যাম্পের এইচ/৭৭ ব্লকের বাসিন্দা আবুল বশরের ছেলে আবুল কাসেম (৩৫), মো. আলীর ছেলে মো. জোবায়ের (১৬), ১৫ নম্বর ক্যাম্পের জি/৬ মো. শফির ছেলে আনোয়ার সাদেক (২৭)।

আরও পড়ুন: চার লক্ষ টাকাসহ ৭ জুয়াড়ি গ্রেফতার

এ ঘটনায় গুলিবিদ্ধরা হলেন- ১৫ নম্বর ক্যাম্পের জি/৬ মো. শফির ছেলে আনোয়ার সাদেক (২৭), জি/৩ ব্লক এলাকার বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে জয়নাল উদ্দিন (২৮) ও জি/৭ সৈয়দুল বশরের ছেলে আয়াছ (১৮)।

ওসি শামীম হোসেন বলেন, মঙ্গলবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এই ঘটনায় ৩ জন নিহত ও কয়েকজন গুলিবিদ্ধ হন।
আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এই এলাকায় এপিবিএন ও পুলিশ সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন: বিদেশিদের চাপ দেয়ার অধিকার নেই

এর আগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে ইমাম হোসেন নামে আরেক রোহিঙ্গা যুবক নিহত হন। এ নিয়ে একইদিনে (মঙ্গলবার) রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের হামলায় মোট ৪ রোহিঙ্গা নিহত হয়েছেন।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা