ছবি: সংগৃহীত
সারাদেশ

মুন্সিগঞ্জে বাসে আগুন, দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ধলেশ্বরী সেতু টোল প্লাজার সামনে ইসলামিয়া পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। এ সময় ৩ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ২ জনের মরদেহ উদ্ধার

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর ১২টা ১৬ মিনিটে ঢাকা-ভাঙ্গা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে এ আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

জানা যায়, এ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জন দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রামেকে ৪ ডেঙ্গু রোগীর মৃত্যু

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আজ দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদিখানের ধলেশ্বরী টোল প্লাজার সামনে ইসলামিয়া পরিবহনের একটি বাসে আগুন লাগে।

খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ২ টি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা