সংগৃহীত
সারাদেশ

৩১ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজাসহ মাজেদা বেগম (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য ৯ লাখ ৩০ হাজার টাকা।

আরও পড়ুন: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

শনিবার (২৩ মার্চ) গভীর রাতে সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

মাজেদার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত মাজেদা কুমিল্লা জেলার সদর থানার লালনগর গ্রামের মো. জয়নাল আবেদীনের স্ত্রী।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এম জে সোহেল এই তথ্যটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: আগুনে পুড়ে ছাই ২০০ দোকান

তিনি বলেন, মাজেদা বেগম পেশায় একজন মাদক কারবারি। বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল এই মহিলা। পরে সিরাজদিখান থানায় তাকে হস্তান্তর করা হয়। এ সময় তার বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা