সংগৃহীত ছবি
সারাদেশ

বরগুনায় কার্গোর ধাক্কায় ভেঙে গেল ব্রিজ

জেলা প্রতিনিধি: বরগুনায় একটি কার্গোর ধাক্কায় এলজিইডির নির্মিত লোহার ব্রিজ ভেঙে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কার্গোটি ডুবে যায়।

আরও পড়ুন: ছদ্মবেশে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শনিবার (২৩ মার্চ) সকালের দিকে উপজেলার হলতা নদীতে এলজিইডির নির্মিত ওই ব্রিজটি ভেঙে যাওয়ার ঘটনা ঘটে।

দুুই পারের স্থানীয় বাসিন্দাদের মাঝে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিশেষ করে ভোগান্তিতে পড়েছে স্কুল, মাদরাসাগামী ওই এলাকার শিক্ষার্থীরা। তবে এ ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখনো উদ্ধার করা হয়নি ডুবে থাকা কার্গোটি।

আরও পড়ুন: আগুনে পুড়ে ছাই ২০০ দোকান

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ব্রিজটি জরাজীর্ণ ছিল। এতে ঝুঁকি নিয়ে বিভিন্ন গাড়িসহ স্থানীয় বাসিন্দারা ব্রিজটি পার হতেন। শনিবার ব্রিজটির নিচ দিয়ে একটি বালুবাহী কার্গো যাওয়ার সময় ধাক্কা লাগে। এতে ব্রিজটির মাঝের অংশ ভেঙে পড়ে কার্গোটি ডুবে যায়। এ ঘটনায় কার্গোটি ডুবে গেলেও এর চালক ও সহকারী সাঁতরে তীরে উঠে পড়েন।

পাথরঘাটা উপজেলা প্রকৌশলী চন্দন কুমার চক্রবর্তী বলেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব। অল্প টাকায় ব্রিজের সংস্কার করা সম্ভব হবে না। লিখিতভাবে বাজেট নির্ধারণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ব্রিজটি পুনরায় নির্মাণের কাজ করতে হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা