সংগৃহীত ছবি
সারাদেশ

ড্রেনে মিলল ২ বছরের শিশুর মরদেহ 

জেলা প্রতিনিধি: নাটোরে প্রতিবেশীর বাড়ির পাশের ড্রেন থেকে শাওন আহমেদ নামে ২ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: আগুনে পুড়ে ছাই ২০০ দোকান

শনিবার (২৩ মার্চ) বিকেলে লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শাওন গ্রামের ফজলুর রহমানের ছেলে।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ‌ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ।

আরও পড়ুন: মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে নিহত ১

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১২টার দিকে শিশু শাওন বাড়ির বাইরে খেলতে বের হয়। অনেকক্ষণ পর শাওন ফিরে না এলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রতিবেশী শহিদুল ইসলামের বাড়ির কাছের ড্রেনে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ‌ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহটি উদ্ধার করে। ড্রেনের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তাদেরকে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু আমলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা