সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ায় কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিল ইউসিবি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় সমৃদ্ধ কৃষিকে আরো এগিয়ে নিতে উদ্যোক্তা কৃষকদের ‘কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ইউসিবি।

আরও পড়ুন: বিএনপি নেতাদের ঐক্য নেই

শনিবার (২৩মার্চ) সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে এই প্রশিক্ষণ নিয়েছেন জেলার ১৮৫ জন উদ্যোক্তা কৃষক। কৃষির সমৃদ্ধিতে ইউসিবি এই স্লোগানে কৃষকদের দক্ষতা উন্নয়নের এই প্রশিক্ষনের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট কৃষি ব্যক্তিত্ব মাটি ও মানুষ’র উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক, বিভাগীয় রেজুলেশন হেড মাসুদ পারভেজ, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) টিপু সুলতান, উপজেলা সিনিয়র জেলা মৎস্য কর্মকর্তা শরীফ হাসান সোহাগ, ভেটেনারী সার্জন ড.কিশোর কুমার কন্ডু, এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা মহসিনুর রহমান, ইউসিবির কুষ্টিয়া শাখা ব্যবস্থাপক শরীফ হোসেন, ইউসিবির ভেড়ামারা শাখা ব্যবস্থাপক সাইবুর রহমানসহ ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তারা।

আরও পড়ুন: গুলশান ভবনের আগুন নিয়ন্ত্রণে

প্রধান অতিথির বক্তব্যে এটিএম তাহমিদুজ্জামান বলেন, বাণিজ্যিক কৃষি বিকাশ ও দেশের খাদ্য নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। প্রান্তিক কৃষকদের সহায়তার জন্য আমরা নানামুখী উদ্যোগ গ্রহণ করেছি। এরমধ্যে রয়েছে, বৃক্ষরোপণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, বজ্রপাত নিরোধক ডিভাইস স্থাপন, গবাদি পশুর চিকিৎসা সেবা ও টিকা প্রদান, জৈব সার, উন্নত জাতের বীজ ও বিভিন্ন যন্ত্রপাতি প্রদান, কারিগরি প্রশিক্ষণ প্রদান।

প্রশিক্ষণে সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা দেওয়ার পথ পদ্ধতি নিয়েও আলোচনা করা হয়। পরে দিনব্যাপী উদ্যোক্তা কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। ফসলের মান উন্নয়ন, ভেজালমুক্ত কৃষিপন্য উৎপাদন, বাজার পরিস্থিতি ও অর্থের যোগান নিয়ে কৃষকদের প্রশিক্ষিত করা হয়। আয়োজকরা জানান, এভাবে সারাদেশে জেলায় জেলায় কৃষকদের প্রশিক্ষণ চলমান আছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা