সংগৃহীত
সারাদেশ

ঠাকুরগাঁও-হরিপুরে পেট্রোল পাম্পে আগুন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে মেসার্স ভাই ভাই মিনি পেট্রোল পাম্পের দোকানে ভয়াবহ আগুনে পার্শ্বের আরো দুটি দোকান পুড়ে গেছে ছাই। এতে আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

আরও পড়ুন: কিশোর গ্যাংয়ের লিডারসহ আটক ৮

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা কালীগঞ্জ বটতলী বড় মসজিদের পশ্চিম পার্শ্বে নুর রেজা নামে এক ব্যক্তি তিনটি দোকান ঘর দিয়েছিলেন। সেই দোকান ঘরটি মো, করিমুল হক, মেসার্স ভাই ভাই পেট্রোল পাম্প নামে ডিজেল, পেট্রোল , অকটেন, পেট্রোলিয়াম জাতীয় পণ্য দোকানে বিক্রি করে আসছিল।

শনিবার দুপুর ১টার দিকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। তাৎক্ষণিকভাবে হরিপুর ফায়ার সার্ভিস অবগত করানো হয় এবং আগুনের ভয়াবহ রুপ ধারণ করলে রানীশংকৈল ফায়ার সার্ভিস ইউনিটের সহযোগিতা নেওয়া হয়। স্থানীয় জনসাধারণের সহায়তায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। হরিপুর থানর অফিসার ইনচার্জ লতিফ শেখের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ কাজে সহায়তা করে।

আরও পড়ুন: মেঘনায় ট্রলারডুবি, নিহত বেড়ে ৫

৫ নং হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো, রফিকুল ইসলাম ঘটনাস্থলে ছিলেন এবং তিনি নিজে আগুন নেভানো কাজে সর্বাত্মক চেষ্টা করেন।

হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো, জিয়াউল হাসান মুকুল ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবদুল কাইয়ুম পুস্প, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু নগেন কুমার পাল সহ ঘটনাস্থলে উপস্থিত হয়।

এসময় আগুনের লেলিহান শিখা দেখার জন্য হাজার হাজার জনতার সমাবেশ ঘটে। অগ্নিকান্ডের সঠিক কারন জানা যায় নি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা