সংগৃহীত
সারাদেশ

৪০০ কেজি জাটকাসহ আটক ৪

জেলা প্রতিনিধি: শরীয়তপুর জেলার গোসাইরহাটের ২টি নৌকা থেকে ৪০০ কেজি জাটকা জব্দের পাশাপাশি নৌপুলিশ ৪ জনকে আটক করেছে। জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: বেশি মুনাফায় নিত্যপণ্যের দাম বাড়ছে

শনিবার (২৩ মার্চ) সকালে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের সাতপাড়া এলাকা থেকে নরসিংহপুর নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা মাছগুলো জব্দ করে।

আটককৃত ব্যক্তিরা হলেন, হিজলা গৌরবর্দী এলাকার শরীফ মাঝি (৩০), শাহিন মাঝি (২৪), আনিছ সরদার (৩৮) ও ভোলা জেলার মো. সাগর (২৫)।

স্থানীয় ও নৌপুলিশ সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বরিশাল জেলার হিজলা উপজেলার অরাকুল এলাকা থেকে ২টি নৌকা জাটকা নিয়ে গোসাইরহাট যাচ্ছিল। আজ শনিবার সকালে সখিপুর নরসিংহপুর নৌপুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৪০০ কেজি জাটকাসহ ৪ জনকে আটক করে।

আরও পড়ুন: বিএনপি নেতাদের ঐক্য নেই

নরসিংহপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. নাজমুল ইসলাম জানান, গোপনের সংবাদের ভিত্তিতে দুটি নৌকা থেকে ৪০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। মাছ পরিবহনের সাথে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। পরে মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। ইলিশের উৎপাদন বাড়াতে আমাদের এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা