ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রলারডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ ৮

জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মাঝামাঝি এলাকায় মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন: জিম্মি জাহাজে বিধ্বংসী অস্ত্র বসানো হয়েছে

শনিবার (২৩ মার্চ) সকাল ৮টার দিকে তাদেরকে উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এনামুল হক বলেন, কিশোরগঞ্জ থেকে ৩ জন এবং ভৈরব থেকে ১ জন ডুবুরি উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন৷ এখন পর্যন্ত কারো মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজদের মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত ডুবুরি দলের কার্যক্রম চলমান থাকবে।

আরও পড়ুন: গাইবান্ধায় সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

গতকাল ফায়ার সার্ভিস জানিয়েছিল, এ ঘটনায় ৬ জন নিখোঁজ আছে। তবে আজ স্বজনদের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় আরও ২ জনসহ মোট ৮ জন নিখোঁজ আছেন।

ঘটনাস্থলে সরেজমিন গিয়ে দেখা যায়, মেঘনা নদীর পাড়ে অপেক্ষারত নিখোঁজদের স্বজনরা আহাজারি করছেন। প্রিয় মানুষটিকে কখন উদ্ধার করা হবে, সে অপেক্ষায় প্রহর গুনছেন তারা।

আরও পড়ুন: চকবাজারে জুতার কারখানায় আগুন

নিখোঁজ নরসিংদী মডেল কলেজের শিক্ষার্থী আনিকা আক্তারের মামা লুৎফুর রহমান জানান, শুক্রবার (২২ মার্চ) ভৈরবে খালার বাড়িতে বেড়াতে আসেন আনিকা।

সেখান থেকে বান্ধবী রুবাকে সঙ্গে নিয়ে সে নৌকায় ঘুরতে গিয়েছিল। পরে বাল্কহেডের ধাক্কায় ট্রলার উল্টে গেলে রুবা সাঁতার কেটে তীরে উঠতে পারলেও আনিকা ডুবে যায়।

নিখোঁজ আনিকার বাড়ি নরসিংদীর বেলাব উপজেলার দড়িকান্দি এলাকায়। এখন পর্যন্ত আনিকা বা অন্য কারো মরদেহ উদ্ধার করতে পারেনি ডুবুরিরা।

আরও পড়ুন: ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

ভৈরব নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কেএম মনিরুজ্জামান চৌধুরী বলেন, বাল্কহেডে থাকা ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ বাল্কহেডটিই দুর্ঘটনার জন্য দায়ি কিনা, তা যাচাইয়ের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভৈরব বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ভৈরব থেকে প্রায় ২০ জন যাত্রী নিয়ে একটি ডিজেল ইঞ্জিনচালিত ট্রলার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরসোনারামপুর এলাকায় যায়। সেখান থেকে ফেরার পথে একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়৷

আরও পড়ুন: ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

আশুগঞ্জ-ভৈরব রেলসেতুর ৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সুবর্ণা নামের একজন নারী নিহত হন। দুর্ঘটনার পর ১২ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ৮ জন নিখোঁজ হন।

নিখোঁজদের মধ্যে রয়েছেন- ভৈরব হাইওয়ে থানা পুলিশের কনস্টেবল সোহেল রানা (৩২), তার স্ত্রী মৌসুমি আক্তার (২৫), শিশু কন্যা মাহমুদা (৭) ও ছেলে রাইসুলসহ (৫) আরও ৪ জন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা