সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রলার ডুবে ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: নোয়াখালী জেলার হাতিয়ায় মেঘনা নদীতে ডুবোচরের সাথে ধাক্কা লেগে ট্রলারডুবির ঘটনায় ২ জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ২ জন জেলে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে স্থানীয় বাসিন্দারা ২ জেলের লাশ উদ্ধার করেন। একই সাথে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ২০ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

আরও পড়ুন: দুই বন্দর দিয়ে কয়লা আমদানি শুরু

তার আগে মধ্যরাতে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো, হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত আব্দুল আলীর ছেলে আব্দুল হাসেম (৫০) ও একই এলাকার মো. মোস্তফার ছেলে মো. জুয়েল (২৭)। তারা ২ জন সম্পর্কে আপন মামা-ভাগিনা।

নিখোঁজরা হলো, বুড়িরচর ইউনিয়নের দেলোয়ার ও ইরান।

স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম জানান, বুধবার রাতে রবিউল মাঝির একটি ট্রলার ২৪ জন জেলে নিয়ে হাতিয়ার বুড়ির দোনা ঘাটের দক্ষিণে মেঘনা নদীতে যায়। এরপর কুয়াশায় মধ্যরাতে ডুবোচরের সাথে ধাক্কা লেগে তাদের নৌকাটি উলটে যায়। এর পরে ২০ জন সাঁতরে কূলে উঠলেও ৪ জন উঠতে পারেনি। পরে স্থানীয় বাসিন্দারা গিয়ে নৌকার ভেতরে থাকা ২ জনের লাশ উদ্ধার করেন।

আরও পড়ুন: ট্রলার-স্পিডবোট সংঘর্ষে নিখোঁজ ৪

হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন জানান, সম্ভবত ঘন কুয়াশার কারণে ট্রলারটি ডুবোচরে ধাক্কা লেগে উলটে যায়। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ২০ জন জেলেকে জীবিত ও ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ২ জনকে উদ্ধারে কোস্টগার্ড ও নৌপুলিশের সহযোগিতায় আমরা অভিযান অব্যাহত রেখেছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা