সংগৃহীত ছবি
সারাদেশ

সীমান্তে অনুপ্রবেশকালে আটক ৫

জেলা প্রতিনিধি: সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৩ নারী ও ১ শিশুসহ ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করে বিজিবির ৫২ ব্যাটালিয়ন।

আরও পড়ুন: ট্রলার-স্পিডবোট সংঘর্ষে নিখোঁজ ৪

আটককৃতরা হলো, যশোর জেলার বেনাপোল উপজেলার কাদমারী গ্রামের মিন্টু শেখের স্ত্রী মোছা. আয়শা খাতুন (৩৭), একই এলাকার লাল মিয়ার স্ত্রী রোকসানা খাতুন (৪০), ব্রাক্ষণবাড়িয়া এলাকার বাদশা শেখের স্ত্রী মোছা. রুমানা (২১), মৃত মুসা শেখের ছেলে মো. বাদশা শেখ (২৭) এবং বাদশা শেখের ছেলে মো. মাহদী ইসলাম (৩)।

বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীন বড়গ্রাম বিওপিতে নায়েক মো. রাজু আহমেদের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলারের (১৩৫৯/৫) নিকট দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করার সময় ০ রেখা হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝারাপাতা নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে তারা জানায়, দালালের মাধ্যমে গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) কুমিল্লার বাগরা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং ত্রিপুরা-গৌহাটি বাসে যাবার পথে কাস্টমস চেকপোস্টে ভারতীয় পুলিশের হাতে ধরা পড়েন। এর ২ দিন পর বৃহস্পতিবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে।

আরও পড়ুন: কভার্ডভ্যানচাপায় নিহত ২ বন্ধুর

এ ঘটনায় বিয়ানীবাজারে অবস্থিত বিজিবি ৫২ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম জানান, ভারত-বাংলাদেশে বৈধ কাগজপত্র ছাড়া অনুপ্রবেশের দায়ে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করে তাদেরকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা