সংগৃহীত
সারাদেশ

পুকুরে ডুবে প্রাণ গেল শিক্ষার্থীর

জেলা প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অভ্যন্তরের পুকুরে ডুবে অর্ণব তালুকদার (১৭) নামে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ২

শুক্রবার (২২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

অর্ণব তালুকদার সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার কৃতিশ তালুকদারের ছেলে। বর্তমানে সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ মোল্লাবাড়ি এলাকায় থাকতেন। সে সিলেট শাহ খুররম ডিগ্রি কলেজের ইন্টার ১ম বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন : গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রত্যক্ষদর্শীরা বলেন, পুকুরে গোসল করতে নামার পর ডুব দিয়ে অনেকক্ষণ না উঠলে উপস্থিত লোকজন ডাকাডাকি শুরু করে। পরে সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুকুর থেকে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী জানান, সাঁতার শেখার জন্য সে হয়তো এসেছিল। পুলিশ বিষয়টি তদন্ত করছে। পুকুরে গোসল না করার জন্য আমরা আগেই নির্দেশনা দিয়েছিলাম। পাশে নির্দেশনা ফলকও রয়েছে। পুকুরটিতে বেশি গভীরতা থাকায় যে কারো জন্য বিপজ্জনক হতে পারে। তাই সকলকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।

সান নিউজ/এসএম/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা