শিক্ষা

ছুরিকাঘাতে শাবি শিক্ষার্থী খুন

সান নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হয়েছেন এক শিক্ষার্থী। সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পার্শ্ববর্তী গাজীকালুর টিলা সংলগ্ন ‘নিউজিল্যান্ড’ এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: আন্দোলন স্থগিত করলেন রনি

নিহত মো. বুলবুল আহমেদ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ছুরিকাহত হওয়ার পর রাত আনুমানিক ৮টার দিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বুলবুল ও তার বন্ধুরা মিলে নিউজিল্যান্ড এলাকায় ঘুরতে যান। ওই একই এলাকায় ঘুরতে যাওয়া অন্য শিক্ষার্থীরা ফেরার পথে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। এ সময় তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স ডেকে বুলবুলকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে এলে বুলবুলের অবস্থা দেখে সেখানের দায়িত্বরত চিকিৎসক ওসমানী হাসপাতালে নিয়ে যেতে বলে। ওসমানী মেডিকেলে নিয়ে আসার পর অতিরিক্ত রক্তক্ষরণে রাত পৌনে ৮টার দিকে মারা যান তিনি।

আরও পড়ুন: পাঁচ মাসে হাফেজ ১০ বছরের তাসিন

এদিকে, বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মিছিল শুরু করে প্রধান ফটকে এসে শেষ হয়। এসময় টায়ার ও কাঠ জ্বালিয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন নেতাকর্মীরা।

এ সময় তারা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। তাদের দাবিগুলো হলো, অতিদ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। বুলবুলের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। ক্যাম্পাসে সিসি ক্যামেরা এবং পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে। প্রহরীর সংখ্যা বাড়াতে হবে এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন এবং মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ১২টায় শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা দেন।

আরও পড়ুন: তুর্কি ঘাঁটিতে রকেট হামলা

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা করেন শাবিপ্রবির রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল ইসলাম। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা