রাবির ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৮ শতাংশ
শিক্ষা

রাবির ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৮ শতাংশ

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী চারটি শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী

সোমবার (২৫ জুলাই) এ পরীক্ষায় আবেদনকারীদের প্রায় ৮৭.৪৫ শতাংশ অংশ নিয়েছেন । এ তথ্য নিশ্চিত করেছেন উক্ত ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শাহেদ জামান।

তিনি বলেন, 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭২ হাজার ৪১০ জন শিক্ষার্থীর অংশগ্রহনের সুযোগ থাকলেও পরীক্ষায় অংশ নেয় ৬৩ হাজার ৩২১ জন। পরীক্ষায় ১ম শিফটে ৮৯ দশমিক ৫৬ শতাংশ শিক্ষার্থী, ২য় শিফটে ৮৯ দশমিক ১১ শতাংশ, ৩য় শিফটে ৮৮ দশমিক ১১ শতাংশ, ৪র্থ শিফটে ৮২ দশমিক ৮০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিলো। মোট শিক্ষার্থীর ১২ শতাংশ অনুপস্থিত ছিলো।

এর আগে সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিং এ উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সাংবাদিকদের বলেন, আগামীবার থেকে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যাপারে আমরা একাডেমিক কাউন্সিলে প্রস্তাব উত্থাপন করবো। ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল কমিটির সাথে আমরা এ বিষয়ে আলোচনা করবো। শিক্ষার্থীদের কষ্ট লাঘবের জন্য আমরা সম্ভাব্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করবো। প্রশ্নপত্র ফাঁস রোধে আমরা যথেষ্ট তৎপর ছিলাম।

আরও পড়ুন : প্রতিযোগিতামূলক নির্বাচন চাই

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ক্যাম্পাসের কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সংবাদ আমরা পাইনি। পরীক্ষার্থীগণ স্বতঃস্ফূর্তভাবে ‌অংশগ্রহণ করেছে।

পরীক্ষায় সব রকমের জালিয়াতি রোধে আমাদের সর্বোচ্চ নজরদারি ছিলো। নিরাপত্তার দা‌য়ি‌ত্বে আইনশৃঙ্খলা বা‌হিনীর সঙ্গে স্কাউট ও বিএন‌সি‌সিরি সদস্যরা কাজ কর‌ছেন।

প্রসঙ্গত, এবারের ভর্তি পরীক্ষায় প্রত্যেক ইউনিটে চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর রাবি ভর্তি পরীক্ষায় বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৬৪১টি। এই আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৮ হাজার ২৬৮টি চূড়ান্ত আবেদন জমা হয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৬৭ হাজার ২৩৭টি, এবং ‘বি’ ইউনিটে ৩৮ হাজার ৬২১টি চূড়ান্ত আবেদন জমা পড়ে। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৪২৯ জন। এবারে এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা