ছবি-সংগৃহীত
শিক্ষা

ফল প্রকাশ হতে পারে ৩০ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৩০ নভেম্বর প্রকাশিত হতে পারে।

আরও পড়ুন: শূন্য আসনের তথ্য দেওয়ার সময় বাড়ছে

বুধবার (১৮ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য এ তথ্য জানিয়েছেন।

বোর্ড সূত্র জানা গেছে, পরীক্ষা গ্রহণের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশে রেওয়াজ রয়েছে। সে হিসাব মতে নভেম্বরের শেষ সপ্তাহে যে কোনো দিন ফল প্রকাশ হতে পারে। এক্ষেত্রে ৩০ নভেম্বর বৃহস্পতিবারকে বেছে নিতে চায় কর্তৃপক্ষ।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাখার একজন কর্মকর্তা বলেন, কয়েকটি বিষয়ের উত্তরপত্র দেখা শেষ হয়েছে। নম্বর ইনপুটের কাজ শুরু হয়েছে। নভেম্বরের শেষ সপ্তাহের শেষ দিনকে ৩০ তারিখ ফল প্রকাশের জন্য বেছে নিয়েছি। প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই চূড়ান্তভাবে ফল প্রকাশের তারিখ জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: বেসরকারি স্কুলে ভর্তি ২৪ অক্টোবর

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান, নভেম্বরের শেষ সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদন এলে তখন চূড়ান্ত তারিখ জানাবো।

গত ১৭ আগস্ট থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়, তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৫ সেপ্টেম্বর। ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলে ব্যবহারিক পরীক্ষা।

অপর দিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বোর্ড, কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট। অক্টোবরের প্রথম সপ্তাহে তাদের পরীক্ষাও শেষ হয়েছে।

আরও পড়ুন: দুবলাগাড়ী বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৫৯৩৪২ পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন। সব বিষয়ে পূর্ণ নম্বরে প্রশ্নপত্র ও পূর্ণ সময়ের পরীক্ষায় অংশ নেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মুখে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হয়।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা