নকল সরবরাহের অভিযোগে আটক ৪
সারাদেশ

নকল সরবরাহের অভিযোগে আটক ৪

বদরুল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়নকর্মী নিয়োগ পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে স্কুলের শিক্ষক ও পিয়নসহ ৪ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: রাজনীতিতে অযোগ্য ইমরান খান

শুক্রবার (২১ অক্টোবর) সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালিন সময়ে নকল সরবরাহের সাথে জড়িত থাকায় তাদের আটকের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহারিয়া নজির ও পুলিশ জানায়, পরীক্ষা চলাকালিন সময়ে স্কুলের অফিস সহায়ক জহিরুল ও দীপ্তি রানী নকলের একটি কাগজের চিরকুট পরিক্ষার্থী সফিকুল ইসলামকে দিলে অন্যান্য পরিক্ষার্থীরা চেচামেচি শুরু করে। শোরগোল শুনে দ্রুত হলরুমে ছুটে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্কুল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ধর্মঘটের বিষয়ে কিছু জানি না

এ সময় ১৩০ নং পরীক্ষা কক্ষে দায়িত্বরত সদরের ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবির ইকবাল পরিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো নকল ছিড়ে ফেলে দেয়। অন্যদিকে ২০৭ নং কক্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহমেদ জিব্রীল কেন্দ্র পরির্দশক হিসেবে দায়িত্বরত থেকেও ব্যবস্থা নেননি। এমন অভিযোগের ভিত্তিতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহমেদ জিব্রীল, পিয়ন জহিরুল ও ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবির ইকবাল এবং পরিক্ষার্থী সফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। তবে স্কুলের আয়া দীপ্তি রানী পলাতক রয়েছে।

এ বিষয়ে কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহারিয়া নজির বিষয়টি স্বীকার করে বল বলনেন,তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে।

আরও পড়ুন: বৃটিশ প্রধানমন্ত্রী নির্বাচনে এগিয়ে সুনাক

সদর থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান বলেন, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সমাজসেবা অধিদপ্তরের (ইউনিয়ন কর্মী) নিয়োগ পরীক্ষা চলাকালীন স্কুলের দুই পিয়ন নকল সরবাহের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে পিয়ন জহিরুল, পরিক্ষার্থী ও দায়িত্বে থাকা দুই শিক্ষককে জিজ্ঞাসা বাদের জন্য আটক করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা