হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সারাদেশ

হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শওকত জামান, জামালপুর প্রতিনিধি : জামালপুরের হাজরাবাড়ী পৌরসভা নির্বাচনে স্বতন্দ্র মেয়র প্রার্থীর পথসভায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর কর্মী সমর্থকরা হামলা করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছে স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল ইসলাম।

আরও পড়ুন: রাজনীতিতে অযোগ্য ইমরান খান

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে স্বতন্ত্র মেয়র প্রার্থী মো.মঞ্জুরুল ইসলামের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী মো.মঞ্জুরুল ইসলাম অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার রাতে তিনি তার সমর্থকদের সাথে নিয়ে হাজরাবাড়ী পৌরভার ৫নং ওয়ার্ড দিলালের পাড়া এলাকায় নির্বাচনী পথসভায় অংশ গ্রহণ করেন। এ সময় তার প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সামছুজ্জামান সুরুজের সমর্থক মমিনুল ইসলাম বাবু, আনিসুর রহমান হেলন, ওয়াজেদ ও তোতার নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের উপর সভায় হামলা চালায়। ওই হামলায় সতন্ত্র প্রার্থীর সমর্থক আশানুর, মঞ্জুরুল, আনিছ,আনন্দ, হোসনসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়। সন্ত্রাসীদের হামলায় তার নির্বাচনী প্রচারনায় ব্যবহৃত অটোরিকসা ও মাইক ভাংচুর করার অভিযোগ করেন তিনি।

তিনি আরো বলেন, সন্ত্রাসীদের ভয়ে হামলায় আহত তার নেতাকর্মী সমর্থকদের হাসপাতালে নিয়ে যেতে পারছেন না তিনি।

আরও পড়ুন: মানুষের কষ্ট হচ্ছে

এ বিষয়ে হাজরাবাড়ী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম বাবু এর কাছে হামলা সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি তা’ অস্বিকার করে বলেন, হামলা হয়েছে’ কি না তা’আমি জানি না। তিনি আরো বলেন, ওই সময় আমি আওয়ামীলীগ অফিসে কাজে ব্যাস্ত ছিলাম।

প্রসঙ্গত, আসন্ন হাজরাবাড়ী পৌরসভা নির্বাচন আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। মেয়র পদে নৌকা প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ৪ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। মহিলা সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী। সাধারন কাউন্সিলর পদে রয়েছেন ৪২ জন প্রার্থী। তারমধ্যে স্বতন্ত্র প্রার্থী মো.মঞ্জুরুল ইসলাম ‘জগ’ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন।

আরও পড়ুন: বেড়েছে মোটা চালের দাম

স্বতন্ত্র প্রার্থী মো.মঞ্জুরুল ইসলামের দাবী, পৌর নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরীর জন্য মাননীয় প্রধান মন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রির্টানীং অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা