সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক নিহত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক নিহত

শওকত জামান, জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ইজিবাইকের নিয়ন্ত্রণ হারিয়ে শাজাহান মিয়া (৩৮) নামে এক চালক নিহত হয়েছে।

আরও পড়ুন: চিনি ও পাম অয়েলের দাম নির্ধারণ

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মানিক পটল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সুত্র জানায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মানিক পটল গ্রামের আবুর হোসেনের ছেলে শাজাহান মিয়া। আরামনগর বাজার থেকে যাত্রী নিয়ে মানিক পটল খেয়া ঘাটে পৌঁছে। এরপর ফেরার সময় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে সদর হাসপাতালে স্থানান্তর করলে এম্বুলেন্স উঠানোর সময় সে মারা যায়।

আরও পড়ুন: নতুন আইজিপি আব্দুল্লাহ আল মামুন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রাজবংশী জানান, অটোরিকশা উল্টে চালক গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে পাঠানোর সময় সে মারা যায়।

পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক জানান, ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে শাজাহান মিয়া নামে এক চালক মারা গেছে। পরিবারের একমাত্র উপার্জনকারিকে হারিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে গেলো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা