সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে জুয়া খেলার সময় আটক ১৩  

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের মিরকাদিমের কাঠপট্টি লঞ্চঘাট এলাকার ধলেশ্বরী নদীতে চলমান অবস্থায় চাঁদপুরগামী ময়ূর-৭ লঞ্চ থেকে খেলারত অবস্থায়, নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ ১৩ জুয়ারীকে আটক করেছে মুক্তারপুর নৌ-পুলিশ।

আরও পড়ুন: দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

পুলিশ জানায়, বৃহস্পতিবার ১০ টা ৩০ মিনিটে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির এখতিয়ারাধীন ধলেশ্বরী নদীতে বিশেষ অভিযান ও টহল ডিউটিরত টিম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা (সদরঘাট) থেকে ছেড়ে আসা চাঁদপুর গামী ময়ূর-৭ লঞ্চে চলমান অবস্থায় কতিপয় ব্যক্তি জুয়া খেলছে।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সাজ্জাদ করিম খানের নেতৃত্বে লঞ্চটিতে অভিযান চালিয়ে জুয়া খেলার স্থানে বিভিন্ন রকমের ৩ বান্ডিল তাস, জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৪৯ হাজার ১০০ টাকা সহ ১৩ জনকে আটক করা হয়।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

আটককৃতরা হলেন, লক্ষীপুরের জেলার উত্তর রায়পুর গ্রামের মনোহর মিয়ার ছেলে মিস্টার (৪৮), দেনায়েতপুর গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে বিপ্লব মিয়া (৩২), চাঁদপুরের জেলার মদনা গ্রামের ডাঃ আব্দুল লতিফের ছেলে আবু জাফর (৬০), উত্তর কৃষ্ণপুর গ্রামের মৃত- আবুল কালামের ছেলে মো. ফারিজ মিজি(২৮), ঘন্ডামারা গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. মমিন (৪৪), ঘন্ডামারা গ্রামের মৃত- নজির আহমেদ বেপারীর ছেলে মো. মনির হোসেন(২৮), গুয়াকলা গ্রামের কাদির ভূঁইয়ার ছেলে নাজির হোসেন (৩৮), ঘন্ডামারা গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে মো. স্বপন (৪২), ঘন্ডামারা গ্রামের মৃত- শাহজাহানের ছেলে মো. শাহ আলম (৪৪), দক্ষিন বালিয়া গ্রামের মো. কালু পাটোয়ারীর ছেলে মো. সাঈদ পাটোয়ারী (৩৮), পূর্ব মদনা গ্রামের মো. সুলতান শেখের ছেলে মো. মুসলিম শেখ (৩২), দক্ষিণ বালিয়া গ্রামের সিরাজ শেখের ছেলে মো. আব্দুল কাদির (৩২), করবন্দ গ্রামের মৃত- হাবিবুর রহমানের ছেলে হীরা বেপারী (৪৪)।

অভিযান প্রসঙ্গে- মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সাজ্জাদ করিম খান জানান, গ্রেফতারকৃত আসামীরা লঞ্চে টাকার বিনিময়ে জুয়া খেলছিলো। টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলে অপরাধ করেছে।

আরও পড়ুন: ট্রাক-অটোরিকশা ধাক্কা, নিহত ১

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারার ধারায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা