সংগৃহীত
সারাদেশ

ছুরিকাঘাতে বেয়াই খুন

জেলা প্রতিনিধি: নওগাঁ জেলার মান্দায় বেয়াইয়ের ছুরিকাঘাতে আজিবর রহমান (৫০) নামের একজন নিহত হয়েছেন।

আরও পড়ুন: ভোলায় আন্তর্জাতিক বন দিবস পালিত

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজারে এই ঘটনা ঘটেছে।

নিহত আজিবর ভালাইন ইউনিয়নের বনতসর এলাকার বাসিন্দা ছিলেন।

নিহতের বেয়াই দেলোয়ার হোসেনকে (৪৮) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আটককৃত দেলোয়ার হোসেন গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা বলছে, ৩ বছর আগে আজিবর রহমানের ছেলে নাজমুল হোসেনের সাথে একই গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে উর্মি খাতুনের বিয়ে হয়েছিল। ভালোবেসে বিয়ে করায় তখন থেকে ২ পরিবারের মধ্যে বিরোধ চলছিল। মেয়ের বাবা দেলোয়ার একজন ফল ব্যবসায়ী। বৈদ্যপুর বাজারের স্কুল মার্কেটে তার দোকান।

আরও পড়ুন: দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

গত বৃহস্পতিবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে ২ বেয়াই বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে দেলোয়ারের দোকানে থাকা চাকু নিয়ে বেয়াই আজিবরের পেটে ঢুকিয়ে দেয়। এতে আজিবর জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আটক দেলোয়ারকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা