ছবি: সংগৃহীত
সারাদেশ

মোটরসাইকেলের ধাক্কায় ২ বন্ধু নিহত

জেলা প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে ২ বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার মালঞ্চা-রানীরহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর গ্রামের শিবলু রহমান জেমস (১৭) ও সোহানুর রহমান সোহান (১৭)। এ ঘটনায় আহত হন একই গ্রামের রাশেদুল ইসলাম (১৮)। তারা সম্পর্কে একে অপরের বন্ধু।

পুলিশ জানায়, ৩ বন্ধু মোটরসাইকেলযোগে কাহালু উপজেলার ইন্দুখুর বাজারে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে মুলার সাঁকো নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সংলগ্ন গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই শিবলু রহমান জেমস মারা যায়।

আরও পড়ুন: ঢাকার গাড়ি দেশের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে

পরে স্থানীয় লোকজন বাকি ২ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোহানুর রহমান সোহান মারা যায়। এছাড়া গুরুতর আহত রাশেদুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, হতাহতদের মধ্যে জেমস এবার এসএসসি পরিক্ষায় অংশ নেন। এছাড়া সোহান লেখাপড়া না করলেও আহত রাশেদুল মাদরাসা থেকে দাখিল পরিক্ষায় অংশ নিয়েছে।

এ বিষয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, নিহত দুজনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এসএম/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা