সংগৃহীত
সারাদেশ

ট্রাক উল্টে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলার বোয়ালখালীতে ট্রাক উল্টে আজিজুর রহমান (৩৮) নামের এক চালকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে রমজানে যানজট নিরসনে তৎপর ট্রাফিক পুলিশ

বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর ৬টার দিকে বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া-শ্রীপুর বুড়া মসজিদ সড়কের আকুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

জানা যায়, নিহত আজিজুর রহমান পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ইশ্বরখান দক্ষিণ সমুরা গ্রামের শফি সওদাগরের মেজ ছেলে।

আরও পড়ুন: বিদ্যুতের তার ছিঁড়ে বৃদ্ধের মৃত্যু

স্থানীয় সাবেক ইউপি সদস্য মাসুদ রানা জানান, আজ বৃহস্পতিবার ভোরে আজিজ তার মিনি ট্রাকটি নিয়ে পটিয়ার বাড়ি থেকে বোয়ালখালীর শ্রীপুর বুড়া মসজিদ সড়কদিয়ে বালি আনতে যাওয়ার সময় রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পানিতে সড়কটি পিচ্চিল হওয়ায় তার ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। সড়কে চলাচলকারী অন্যান্য যানবাহনের চালকেরা পরে তাকে উদ্ধার করেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা