সংগৃহীত
সারাদেশ

বোয়ালমারীতে নিরাপত্তাকর্মীর আবেদন বাতিলের অভিযোগ 

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুর বোয়ালমারীতে একটি মাধ্যমিক বিদ্যালয়ের নিরাপত্তা কর্মী পদে জনৈক প্রার্থীর আবেদন উদ্দেশ্যমূলকভাবে বাতিলের পাঁয়তারার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট প্রার্থী ওই বাতিলের বিরুদ্ধে অভিযোগ করেছেন ইউএনও বরাবরে।

আরও পড়ুন: বয়লার বিস্ফোরণে নিহত ২

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামে অবস্থিত এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা কর্মী পদে গত ৪ মার্চ মো. জাহিদ হাসান আবেদন করেন। নিয়োগ সার্কুলারে নগদ ১০০০ টাকা অথবা পোস্টাল অর্ডার জমা দেয়ার কথা ছিল। প্রার্থী মো. জাহিদ হাসান আবেদন পত্রের সাথে নগদ ১০০০ টাকা গেঁথে দেন। কিন্তু গত ১০ মার্চ একটি মুঠোফোন থেকে জাহিদ হাসানকে দেখা করতে বলে এবং আবেদনের সাথে টাকা নাই বলে জানায়। এ অবস্থায় জাহিদ হাসানের আশঙ্কা তার আবেদন বাতিলের অশুভ পাঁয়তারা করা হচ্ছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য জাহিদ হাসান উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করেছেন।

এ ব্যাপারে এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন, বিষয়টি আমি জানি। এ ব্যাপারে পরে সাক্ষাতে কথা বলবো। জানতে চাইলে ইউএনও মো. মেহেদী হাসান বলেন, আমি অভিযোগ পেয়েছি। এব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে বলেছি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা