সংগৃহীত
সারাদেশ

নদীতে ভেসে এলো নবজাতকের লাশ

জেলা প্রতিনিধি: শরীয়তপুর জেলার জয়ন্তী নদীর ডামুড্যা লঞ্চঘাট এলাকা থেকে ভেসে আসা ১ নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ডামুড্যা থানা পুলিশ বলেন, মেডিকেল রিপোর্ট আসার পর শিশুটির বয়সসহ বিস্তারিত জানা যাবে। নবজাতকের মরদেহটি জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ খবর পেয়ে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: টেকনাফে দুর্গম পাহাড়ে র‍্যাবের অভিযান

শুক্রবার (১৮ আগস্ট) বিকালে স্থানীয়রা ডামুড্যা পৌরসভার পুরোনো লঞ্চঘাট এলাকায় গোসল করতে নেমে পলিথিন ব্যাগের ভেতর মানব শিশুর মতো কিছু একটা দেখতে পান। তারপর তারা খবরটি জাতীয় হেল্প ডেস্কের নম্বরে জানায়।

পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে ১ নবজাতকের মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির বিষয়ে এখনো পর্যন্ত বিস্তারিত কোন তথ্য জানা যায়নি।

আরও পড়ুন: বৈদ্যুতিক খুঁটি মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু

ডামুড্যা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন মন্টু ঢাকা জানান, পুরোনো লঞ্চঘাট থেকে লঞ্চে উঠার সিঁড়ির কাছে ১ নবজাতকের মরদেহ পাওয়া গেছে। ঐ শিশুর জন্য আমি মর্মাহত। মানুষ সচেতন না হলেই এ ধরণের ঘটনা ঘটে। সবাইকে সচেতন হতে হবে যাতে এই ন্যাক্কারজনক ঘটনা না ঘটে।

ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম জানান, খবর পেয়ে নবজাতকের মহদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনাকে কন্দ্র করে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা