সংগৃহীত ছবি
সারাদেশ

আগুনে পুড়ে ছাই ২০০ দোকান

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জে গাউছিয়া কাঁচাবাজার ও টিনমার্কেটে লাগা আগুনে প্রায় দুই শতাধিক দোকানের কয়েকশ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুন: সেতু ভেঙে পিকআপ ভ্যান নদীতে

রোববার (২৪ মার্চ) রাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল এলাকার গাউছিয়া কাঁচাবাজার ও টিনমার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেন, রাতে গাউছিয়া কাঁচাবাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। সঙ্গে সঙ্গে আগুনের লেলিহান শিখা পুরো কাঁচাবাজার ও টিনমার্কেটে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে মার্কেটের সামনের দিকের কিছু দোকানের মালামাল বের করতে পারলেও ভেতরে থাকা সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

এক ফার্মেসি মালিক জানান, এই মার্কেটে বিভিন্ন পণ্যসামগ্রীর প্রায় তিন শতাধিক দোকান রয়েছে। দুই একটি বাদে সবগুলো দোকান পুড়ে গেছে। সেইসঙ্গে কয়েকশ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সবাই ঈদ উপলক্ষে মালামাল তুলেছিল, সব মাল আগুনে পুড়ে গেছে।

আরও পড়ুন: বোয়ালমারীতে কাটাগড় মেলার মাঠ পরিদর্শন

একজন মুদি দোকানী বলেছে, এখানে বিভিন্ন রকমের কেমিকেল ও হার্ডওয়্যারসহ সবকিছুর দোকান ছিল। কয়েকটি দোকান বাদে সব দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অনেকের দোকানের ভিতরে নগদ টাকাও ছিল।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহাম্মদ জানান, আগুনের খবর পেয়ে আমাদের কাঞ্চন, ডেমরা, আড়াইহাজার ও পূর্বাচলের চারটি স্টেশনের ১০টি ইউনিট কাজ করছে। আগুনটা বড় হওয়ায় চারদিকে ছড়িয়ে পড়ে। আমাদের সদস্যরা প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের ইন্সিডেন্ট কমান্ডার ঢাকা বিভাগের উপ-পরিচালক ছালেহ উদ্দিন বলেছে, খবর পেয়ে আমাদের ৪টি স্টেশনের ১০টি ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা