প্রতীকী ছবি
সারাদেশ

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরে পৃথক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৪ জন।

আরও পড়ুন: নিহতদের প্রতি স্বজন-শ্রমিক সংগঠনের শ্রদ্ধা

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে পিরোজপুর-হুলারহাট সড়কের ছোট খলিসাখালী ও গুলিষাখালী-টিয়ারখালী সড়কে এ ঘটনা ঘটে।

এ দুর্ঘনায় নিহতরা হলেন- কাউখালী উপজেলার সদর ইউনিয়নের মো. মতলব হোসেনের ছেলে ইয়াছিন হোসেন (২০) ও মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী ইউনিয়নের দূর্গাপুর গ্রামের আবু সালেহ মিয়ার ছেলে ইব্রাহিম হোসেন (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে পিরোজপুর-হুলারহাট সড়কের ছোট খলিশাখালী নামক স্থানে ২ মোটরসাইকেল রেস করার সময় সংঘর্ষে ৫ যুবক আহত হন।

আরও পড়ুন: আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১০৯৪

পরে গুরুতর আহত অবস্থায় ইয়াছিনকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

অপরদিকে, গুলিসাখালী-টিয়ারখালী সড়কে দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ইব্রাহিম হোসেন আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।

সান নিউজ/এসকে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা