সংগৃহীত ছবি
সারাদেশ

ফেন্সিডিলসহ গ্রেফতার ১

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩৫৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ জাহিদুল ইসলাম (২৪) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ।

আরও পড়ুন : ৪ মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯ টার সময় তাকে ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম বেনাপোল পোর্ট থানার বারপোতা কৃষ্ণপুর গ্রামের সুরত আলীর ছেলে।

আরও পড়ুন : পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বেনাপোল পোর্ট থানা অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভুইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার বারপোতা গ্রামের জামাল উদ্দিনের আমবাগানে অভিযান পরিচালনা করে ফেন্সিডিলের চালানসহ জাহিদুল ইসলাম নামের এক মাদক কারবারীকে আটক করা হয়। এ সময় তার দুই জন সহযোগী কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত এবং পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ওসি জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা