সংগৃহীত
সারাদেশ

পুলিশ নিহতের ঘটনায় গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলায় ট্রাক চাপায় ট্র্যাফিক পুলিশের কনস্টেবল নিহতের ঘটনায় চালকসহ ৩ জনকে রংপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ এবং সেইসাথে চাপা দেওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: সাংবাদিকের ওপর চিকিৎসকদের হামলা

শনিবার (২৬ আগস্ট) গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) কামাল হোসেন দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চত করেন।

এসপি জানান, ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত আসামিদের শনাক্ত করা হয়েছে। রংপুর মহানগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ট্রাকটির চালকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: শিয়ালের ফাঁদে প্রাণ গেলো কৃষকের

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, ট্রাকের চালক জামাল মিয়া (৩৫), তার সহকারী মশিউর রহমান (২৯) ও ট্রাকের মালিক আনিসুর রহমান (৪৪)। ৩ জনেরই বাড়ি রংপুরের মাহিগঞ্জ এলাকায়। গাইবান্ধা সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সেই সাথে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এসপি আরও বলেন, ট্রাক চাপার পর আসামিরা ট্রাকের রঙ পরিবর্তনের জন্য ট্রাকটি মাহিগঞ্জের একটি গ্যারেজে রেখে যায়।

আরও পড়ুন: চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার

সবশেষে, গত ২৩ আগস্ট রাতে ট্রাকটির মালিক আনিছুর রহমান নিজেই ট্রাক চালক হওয়া সত্ত্বেও বদলি হিসেবে হেলপার জামাল মিয়াকে রংপুর থেকে বালাসীঘাটে আলু নিয়ে পাঠিয়েছিলেন।

রংপুরের উদ্দেশে ভোররাতে আলু আনলোড করে রওনা হন। গাইবান্ধা শহরের পুরোনো জেলখানা মোড়ে পথে সকাল ৬:২০ মিনিটের দিকে পৌঁছালে কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ সদস্য বিপ্লব প্রামানিককে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা