ছবি: সংগৃহীত
সারাদেশ

নওগাঁয় দেয়াল ধসে ২ বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় মাটির দেয়াল ধসে ২ বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিমানবন্দরের পুশকার্টে আগুন

শুক্রবার (২৫ আগস্ট) সকাল ১০ টাই উপজেলার হাতুড় ইউনিয়নের আমড়াই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমড়াই গ্রামের মৃত ডাব্বার স্ত্রী মিথি রানি (৬৫) ও একই গ্রামের মৃত জয়ার স্ত্রী ভাদুরী রানি (৬৪)।

আরও পড়ুন: ভবন থেকে পড়ে মৃত্যুর ঘটনায় মামলা

বিষয়টি নিশ্চিত করে হাতুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক জানিয়েছেন, সারা রাত বৃষ্টিতে মাটির দেয়াল ভিজে দুর্বল হয়েছিল। সে সময় রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের ওপর দেয়ালটি ধসে পড়ে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে বেলা সাড়ে ১১ টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন: স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২

মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

স্বজনদের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে শুক্রবার বিকেলে ২ জনের মরদেহ হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী দাহ কাজ সম্পন্ন করা হয়।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা