ছবি: সংগৃহীত
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে রৌমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ছুরিকাহত কিশোরের মরদেহ উদ্ধার

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের গুচ্ছ গ্রাম নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন ইসলাম ওরফে সোনা মিয়া (২২) হরিণ ধরা গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি গাজীপুর ভাওয়াল সরকারি কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

আরও পড়ুন: ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনা মিয়া লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন কাজ করতেন। কাঠমিস্ত্রির কাজ করতে গিয়ে ঘরের চাল উঠানোর সময় অসাবধানতাবসত বিদ্যুতের তার গায়ে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় আরও ২ জন আহত হয়েছেন।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সোনা মিয়া পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কাজ করতেন। আজ কাঠমিস্ত্রির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয় তার।

আরও পড়ুন: সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা