সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রলির চাপায় নিহত পুলিশ সদস্য

জেলা প্রতিনিধি: পাবনা জেলার সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের শ্রীপুর বাজারের সামনে ট্রলির চাপায় মাসুদ রানা নামের ১ পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: পর্যটকবাহী বাস উল্টে আহত ১৭

নিহত পুলিশ কনস্টেবল, সুজানগর উপজেলার কামালপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

স্থানীয় লোকজন জানায়, ট্রলিটি ভাড়ারা থেকে বালু নিয়ে ঐ এলাকায় নামিয়ে পুনঃরায় বালু মহলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। আ’লীগ সরকার পতনের পর এই এলাকায় বালু উত্তোলন বন্ধ ছিলো। সম্প্রতি আবারও বালু উত্তোলন শুরু হওয়ায় রাস্তা-ঘাটে বালুবহনকারী যানবাহন ব্যাপক আকারে বেড়েছে। এ সময় বালুবহনকারী গাড়িগুলো বেপরোয়াভাবে চলাচল করে।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, বৃহস্পতিবার দুপুর ২টায় পাবনা-কামালপুর পুলিশ ফাঁড়িতে যাচ্ছিলেন তিনি। এরপর শ্রীপুরে পৌঁছালে পেছন থেকে একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এই ঘটনার পর লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় ঘাতক ট্রলি চালককে আটক করা হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা