সংগৃহীত ছবি
সারাদেশ

কিশোরগঞ্জে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল 

কিশোরগঞ্জ প্রতিনিধি: সাদপন্থীদের টঙ্গী ইজতেমা ময়দানে মধ্যরাতে পরিকল্পিত নৃশংস হামলা ও তাবলীগের সাথী আমিনুল ইসলাম বাচ্চু সহ সকল শাহাদাত বরণকারীর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: টঙ্গীতে তুলার গোডাউনে আগুন

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি ঐতিহাসিক শহীদি মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা মারকাজ মসজিদে গিয়ে শেষ হয়। পরে নিহত শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। সাদ পন্থীদের হামলায় নিহত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আমিনুল ইসলাম বাচ্চুকে জেলা মারকাজ গোরস্থানে দাফন করা হয়। এ সময় নিহতের বড় ছেলে শাহরিয়ার আলম পিতার জন্য দোয়া চান। সমাবেশ স্থলে উপস্থিত তৌহিদী জনতা এ সময় কান্নায় ভেঙে পড়েন।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, আল জামিয়াতুল ইমদাদীয়ার পরিচালক শিব্বির আহমেদ রাশিদ, ঐতিহাসিক শহীদি মসজিদের খতিব শফিকুর রহমান জালালাবাদী, বড়বাজার মসজিদের ইমাম শোয়াইব বিন আব্দুর রউফ, কিশোরগঞ্জ জেলা জামাতের আমির অধ্যাপক মোঃ রমজান আলী, ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আবুল বাশার সহ কয়েক হাজার আলেম উলামা ও সর্বস্তরের তৌহিদী জনতা।

বিক্ষোভ মিছিল সমাবেশ শেষে সাদ পন্থীদের দ্রæত গ্রেফতারের দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা