সংগৃহীত ছবি
সারাদেশ

যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : চট্টগ্রাম নগরের খুলশী থানার টাইগারপাস রেলওয়ে কলোনি থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : আল-আজহারে ভাষণ দেবেন ড. ইউনূস

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে কলোনির ১৯ নম্বর পরিত্যক্ত ভবন সংলগ্ন রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল বলেন, আমরা দুপুরে সংবাদ পেয়ে এসে মরদেহটি উদ্ধার করেছি। তার আনুমানিক বয়স ২৮ বছর। এটি সম্ভবত তিন থেকে চারদিন আগের।

আরও পড়ুন : ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

তিনি আরও জানান, তার মুখমণ্ডল পচে যাওয়ায় পরিচয় এখনও শনাক্ত করতে পারিনি। তার শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন নেই। নেশা করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তার মৃত্যু হতে পারে। মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা